মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

২১ সন্তান জন্ম দিয়ে দম্পতির রেকর্ড

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেক্স:

অদ্ভুত এক ব্যাপারে রেকর্ড করেছেন ব্রিটিশ দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ড। ব্রিটেনের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। তার কারণ, ২১ টি সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। সু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের তরফে। কেউ কেউ তাদের প্রশংসা করলেও, তার পাশাপাশি জুটেছে ‘অপরাধী’ আখ্যাও।
এই দম্পতি জানিয়েছেন, ১৩ বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সু। তার স্বামী নোয়েলের বয়স তখন মাত্র ১৮। এর পর ২০০৮ সালের মধ্যেই তেরোটি সন্তানের জন্ম দেন তারা।
নোয়েল রেডফোর্ড পেশায় এক জন বেকারি ব্যবসায়ী। সম্প্রতি তাদের নিয়ে করা একটি ভিডিয়ো ডকুমেন্টারি দেখানো হয় ব্রিটেনের টেলিভিশনে। তার পরেই প্রবল ভাবে আলোচনা শুরু হয় এই ব্রিটিশ দম্পতিকে ঘিরে। কিছু কিছু দর্শক মাত্র ১৩ বছর বয়সেই মা হওয়ার জন্য সমালোচনাও করেন সু’য়ের। এতগুলি সন্তানকে কী ভাবে সময় দিয়েছেন তারা, সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com