মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
দক্ষিণ সুনামগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণ সুনামগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

amarsurma.com

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে এফআইভিডিবির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এফআইভিডিবি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন জাকিরের সভাপতিত্বে কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি কামরুল সলাম সুমনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির আইএফএসপির আঞ্চলিক ব্যবস্থাপক বজলুর রহমান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআইভিডিবির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রজেক্ট অফিসার মহসিন হাবিব।
কর্মশালা বক্তব্য রাখেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, সহকারি শিক্ষক নজিবুর রহমান, সাবেক মেম্বার নুর আহমদ, সমাজসেবী ফয়েজ আহমদসহ প্রমূখ।
এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে এফআইভিডিবি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিভিন্ন উপকরণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে বিতরণ করা হয়।
কর্মশালা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন জাকির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com