বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
দক্ষিণ সুনামগঞ্জে পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শনে ফ্রান্স সাপোর্ট কমিটি

দক্ষিণ সুনামগঞ্জে পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শনে ফ্রান্স সাপোর্ট কমিটি

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জে পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন ফ্রান্স সাপোর্ট কমিটির সদস্যরা। শনিবার দুপুর ১টায় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কার্যক্রমের বিভিন্ন বিভাগ পরিদর্শণে উপস্থিত ছিলেন ঢাকা সমাজভিক্তিক গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন ফ্রান্স সাপোর্ট কমিটির বোর্ডের সদস্য ফেøারেস মেনিলা, ক্রিষ্টিন পিনট আগন, অ্যালন আগন, গনস্বাস্থ্য কেন্দ্রের ঢাকা সাভারের প্রবীন প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ কামরুন নাহার অনু।
এ সময় উপস্থিত ছিলেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল, সমাজসেবক এনামুল করিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্যকমী ফারহানা, মুবিনা, নিলুফা, জেসমিন, রিজু, তানিয়া, রফিক,রেশমা, আব্দুল আজিজ প্রমুখ।
পরিদর্শন পরবর্তী ধাত্রী বেসিক প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের স্থানীয় প্রতিনিধি লন্ডন প্রবাসী আব্দুল আওয়াল ও ফ্রান্স সাপোর্ট কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com