বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

ইসলাম গ্রহণ করলেন সুইডিশ নারী ফুটবলার

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

সুইডেনের অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক রনজা অ্যান্ডারসন ইসলাম গ্রহণ করেছেন। সাত মাস আগে ইসলাম গ্রহণ করেছেন রনজা। গত ৬ ফেব্রুয়ারি রাতে এক টিভি অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। তবে ইসলাম গ্রহণের পরই বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে বলেও জানান এ গোলরক্ষক।
রনজা জানান, একটি তুর্কি পরিবারের সংস্পর্শে এসেই তার মধ্যে ইসলামী জীবনাচারণের প্রভাব পড়ে এবং এটি এতই ভালো লাগে যে, ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে এই নারী ফুটবলার বলেন, ‘১৫ বছর বয়সের সময় এক তুর্কি যুবকের সাথে বন্ধুত্ব হয় আমার। সে ও তার পরিবারের মাধ্যমে আমি ইসলাম সম্পর্কে জানতে পারি। তাদের সাথে আমি তুরস্কেও বেড়াতে যাই। সেখানে মসজিদ দেখে আমি খুবই মুগ্ধ হয়ে যাই।’ রনজা আরো বলেন, ‘আমি এখন খুবই শান্তিপূর্ণ জীবনযাপন করছি। নিয়মিত কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজাও রাখি। মুসলিম হতে পেরে আমি গর্বিত।’
গত বছরের মে মাসে রনজা ইসলাম গ্রহণের পর তাকে নিয়ে ব্যাপক আলোচনায় হয় সুইডেনসহ পুরো ইউরোপ জুড়ে। অনেকে তাকে স্বাগত জানালেও উগ্রপন্থী অনেকের কাছ থেকে বিরোধীতা এমনকি হুমকির সম্মুখীন হতে হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com