সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে নারীর ক্ষমতায়নে তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

দক্ষিণ সুনামগঞ্জে নারীর ক্ষমতায়নে তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ

amarsurma.com

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নারীর ক্ষমতায়নের লক্ষে দুইদিন ব্যাপী সিলেট ও চট্টগ্রাম বিভাগের তরুণী সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইবিডিভি কেন্দ্রী প্রশিক্ষণ ভবনে প্রশিক্ষণ, গবেষনা ও পাঠাগার উপ পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সমন্বয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৬০ জন তরুণী সংগঠক দুইদিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
নারীর ক্ষমতায়নের লক্ষে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ, গবেষনা ও পাঠাগার উপ-পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক রীনা আহমদ, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেম, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য ও ফেসিলিটেটর শাহজাদী শামীমা আফজালী, সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি ও সদস্য মডারেটর শীলা লায়, অর্থ সম্পাদক মল্লিকা দাশ, দিপ্তী রাণী সিকদার, রঞ্জিতা রায়, রাশিদা বেগম, রীনা আহমদ, শাহজাদী শামীমা আফজালী, সালেহা বানু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com