শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে বাংলাদেশি কিশোর

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে বাংলাদেশি কিশোর

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ মুহাম্মাদ যাকারিয়া। মাত্র ১২ বছর বয়সী যাকারিয়ার এমন সাফল্যে আনন্দে আত্মহারা তার পরিবার। ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মুহাম্মদ যাকারিয়া তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ করেছেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশ্ব প্রতিনিধিদের। যাকারিয়ার বাবা ঢাকার একটি মসজিদের ইমাম। ছেলের মেধায় অনুপ্রাণিত হয়ে তাকে ভর্তি করেছিলেন হেফজখানায়। তার সফল প্রতিদান দিয়েছে যাকারিয়া। এর আগেও যাকারিয়া মিসরে অন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম ও জর্ডানে তৃতীয় এবং কাতারে চতুর্থ স্থান অধিকার করেন।
দুবাইয়ের প্রতিযোগিতায় মৌরিতানিয়া এবং ইরানের প্রতিনিধি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।
উল্লেখ্য, গত ২৪ জুন দুবাইয়ের ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮০টি দেশের প্রতিনিধি অংশ নেয়। প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সূত্র : ইকনা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com