শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

সুনামগঞ্জে শিলং তীর খেলার সময় ৬ জুয়ারী আটক

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে শিলং তীর খেলার সময় ৬ জন জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মণির ও এএসআই মামুন মিয়ার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ বাজারের একটি দোকান ঘরের পেছনে শিলং তীর খেলা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে হানা দিয়ে এই ৬ জুয়ারীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আমিনুল ইসলাম।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার তকিপুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে মোঃ আব্দুল কাহার (৩০), একই গ্রামের মৃত রিয়াছত আলীর ছেলে মোঃ জমির (৩২), ব্রাক্ষ্রণগাও গ্রামের মৃত আব্দুছ ছোবাহানের ছেলে মোঃ আব্দুল বাছিত (৩৫), ক্ষিদ্রাকাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রফিক আলী (৫০), আলমপুর গ্রামের মৃত আখলুছ আলীর ছেলে নুরল আমীন (৩৫) ও জাউয়া বাজার গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মোঃ কাওসার মিয়া (২৫)।
এ ব্যাপারে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com