শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

বারেকের টিলায় একটি মায়া হরিণ আটক করেছে জনতা

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ
মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী সুনামগঞ্জের উপজেলা তাহিরপুর উপজেলার বারেক টিলা এলাকায় একটি মায়া হরিণ আটক করেছে স্থানীয় জনতা। শনিবার দুপুরে ভারতের মেঘালয় পাহাড়ের ঘোমাঘাট নামক এলাকা হতে খাদ্য আহরণের জন্য হরিণটি সীমান্ত এলাকা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় লোকজন হরিণটিকে আটক করে।
এ ব্যাপারে লাউড়েরগড় গ্রামের জামাল উদ্দিন বলেন, আজকে হরিণটি সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী কৌশলে হরিণটিকে আটক করে। পরে লাউড়েরগড় বিওপির সদস্যরা হরিণটি উদ্ধার করে নিয়ে আসেন।
এ ব্যাপারে লাউড়েরগড় বিওপির হাবিলদার হান্নান হরিণটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা হরিণটিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মোঃ মাকসুদুল আলম বলেন, হরিণ উদ্ধারের বিষয়টি আমরা হেড কোয়ার্টারে জানিয়েছি, অনুমতি পেলে চিড়িয়াখানা বা সাফারি পার্কে হস্তান্তর করবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com