মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু

চীনের মহাকাশ শক্তিতে উদ্বিগ্ন ভারত

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেক্স:

চীন এবং পাকিস্তানের সম্ভাব্য হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের মহাকাশ নীতি জরুরিভিত্তিতে পুনর্গঠন করা প্রয়োজন হয়ে পড়েছে বলে ধারণা ব্যক্ত করেছেন দেশটির শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা। পাশাপাশি পাকিস্তানকে মহাকাশে চীনের বদলি বা প্রক্সি শক্তি হিসেবেও দাবি করেন তিনি।

রাজধানী নয়াদিল্লিতে ‘ওআরএফ কল্পনা চাওলা বাৎসরিক মহাকাশ নীতি সংলাপে’ এ ধারণা ব্যক্ত করেছেন ভারতীয় সেনাবাহিনীর সদর দফতরের পরিপ্রেক্ষণ বা পার্সপেক্টিভ পরিকল্পনা বিষয়ক মহাপরিচালক লে. জেনারেল তারানজিত সিং।

তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে অর্জন করতে হবে মহাকাশ বিষয়ক উন্নত প্রযুক্তি। কেবলমাত্র সামরিক প্রয়োজনে ব্যবহারের লক্ষ্য সামনে রেখে মহাকাশ প্রযুক্তি অর্জন করলে চলবে না বরং ক্ষেপণাস্ত্র ও অস্ত্র মোতায়েন তৎপরতাকে সামনে রেখে এ প্রযুক্তি অর্জন করতে হবে বলেও জানান তিনি।

তিনি এ ক্ষেত্রে চীনের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, চীন নিজের নিরাপত্তা এবং সামরিক প্রয়োজনীয়তাকে বেইজিংয়ের মহাকাশ কর্মসূচির সঙ্গে নিবিড় ভাবে সংহত করেছে; আর এতে চীনা সেনাবাহিনী গণমুক্তি ফৌজের সক্ষমতা বেড়েছে।

যোগাযোগের জন্য কোয়ান্টাম উপগ্রহ ছোঁড়ার মধ্য দিয়ে চীন একটি সুবিধাজনক অবস্থানে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতের জন্যেও দ্রুত একই ধরণের উপগ্রহ নির্মাণ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া, চীনের উপগ্রহ বিধ্বংসী অস্ত্র-সক্ষমতা বাড়ার ফলে ভারতের মহাকাশ সম্পদ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com