সোমবার, ১৫ Jun ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

বাগদান সারলেন জাসিন্দা আরডান

আমার সুরমা ডটকম ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। দেশটির প্রধানমন্ত্রীর এক মুখপাত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যমে গার্ডিয়ানের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

গত ইস্টারের ছুটিতে হোউক বেতে এ যুগল তাদের বাগদান করেন। শুক্রবার পাইক রিভার খনিতে একটি অনুষ্ঠানে জাসিন্দাকে একটি ডায়মন্ডের আংটি পরা অবস্থায় দেখা গেছে।

বছর পাঁচেক আগে মাউন্ট আলবার্টের অকল্যান্ড নির্বাচনী এলাকায় এ যুগলকে একসঙ্গে প্রথম দেখা যায়। গত বছরের জুনে জাসিন্দা একটি কন্যা সন্তান জন্ম দেন।

এর মাধ্যমে তিনি হলেন দ্বিতীয় নারী, যিনি প্রধানমন্ত্রী পদে থেকেও সন্তান ভূমিষ্ঠ করেন। এর পরেই গেফোর্ডকে ফার্স্ট ব্লোক হিসেবে পরিচিত করিয়ে দেন তিনি।

রাজনৈতিক ভাষ্যকার ব্রেইস অ্যাডওয়ার্ডস বলেন, ২০১৮ সালে গর্ভবতী হওয়ার মধ্য দিয়ে নিজের জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হয়েছেন জাসিন্দা। এ ছাড়া ২০২০ সালের নির্বাচনের আগে এই বিয়ের আয়োজনও তাকে একইভাবে সহায়তা করবে।

বিয়ের খবরে সামাজিকমাধ্যমে জাসিন্দা আরডানকে ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে। যার মধ্যে বিরোধীদলীয় নেতা সিমন ব্রিজ ও ব্রিটিশ হাইকমিশনার লরা ক্লার্কও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com