শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিকরা

বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিকরা

images 6_97842আমার সুরমা ডটকম ডেক্স : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের গুলশানের বাসায় গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। শুক্রবার রাতে তাঁরা মঈন খানের বাসায় যান। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, মঈন খানের ব্যক্তিগত আমন্ত্রণে কুটনীতিকরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য গিয়েছিলেন। এটি বিএনপির কোনো কর্মসূচি নয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের রবার্ট গিবসনসহ চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়ে ও ভুটানের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও কুয়েতের চার্জ দা অ্যাফেয়ার্স, বাহরাইন ও আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি এবং এনডিআইয়ের বাংলাদেশ প্রধান ও আমেরিকান সেন্টারের রাজনৈতিক উপদেষ্টা ওই বাসায় যান। বিএনপির একটি সূত্র জানিয়েছে, কূটনীতিকেরা ওই বাসায় পৌঁছালে মঈন খান তাদের স্বাগত জানান। পরে তারা সেখানে রাতের খাবার খান। মঈন খানের স্ত্রী রোখসানা মঈন তাদের আপ্যায়ন করেন। বিএনপির অপর একটি সূত্র জানায়, ঈদের দিন সাধারণত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবার খালেদা জিয়া যুক্তরাজ্যে অবস্থান করছেন। এ জন্য মঈন খান তাঁর বাসায় কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ডেকেছেন। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com