বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

প্রকাশ্য দিনের আলোতে গুলি করে টিভি উপস্থাপিকাকে হত্যা

আমার সুরমা ডটকম ডেস্ক:

প্রকাশ্য দিনের আলোতে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে টিভি উপস্থাপিকা ও রাজনৈতিক উপদেষ্টা মিনা মাঙ্গালকে। এ ঘটনায় দেশটির রাজনীতিবিদ ও নারী অধিকারকর্মীরা সুবিচার প্রত্যাশা করেছেন। দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ খুনিদের ধরার প্রত্যয় ঘোষণা করেছেন। অন্যদিকে পুলিশ তদন্ত করছে। তবে মিনা মাঙ্গালকে কে বা কারা খুন করেছে সে সম্পর্কে পরিষ্কার হতে পারে নি তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে আফগানিস্তানের পার্লামেন্টের সংস্কৃতি বিষয়ক কমিশনের একজন উপদেষ্টা মিনা মাঙ্গাল। তিনি শনিবার কাজে বেরিয়েছিলেন। কিন্তু পথেই স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট, নাগরিক সমাজের বিভিন্ন গ্রুপ, নারীদের বিরুদ্ধে সহিংসতা বিরোধী কমিশন।
মিনা মাঙ্গাল সম্প্রতি তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। তাতে তিনি বলেন, তাকে হুমকি দেয়া হয়েছে। জীবন নিয়ে তিনি শঙ্কিত। এ বিষয়টি টুইটারে জানিয়েছেন প্রথম সারির নারী অধিকার বিষয়ক কর্মী ওয়াজমা ফ্রোগ। তবে কি ধরণের হুমকি দেয়া হয়েছিল তা স্পষ্ট নয়। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা পারিবারিক বিরোধের বিষয়টিও তদন্ত করে দেখবেন।

মিনা মাঙ্গালকে হত্যার পর থেকে দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব হয়ে উঠেছে। কেউ কেউ বলেছেন, আফগানিস্তানে উচ্চ পর্যায়ের নারীদের বিরুদ্ধে যেসব সহিংসতা ঘটেছে তার বেশির ভাগই প্রকাশ্য দিনের বেলা এবং রাজধানী কাবুলের গ্রিন জোনে। ওয়াজমা ফ্রোগ লিখেছেন, দিনের বেলা একজন নারীকে হত্যা করা হয়েছে। কারণ, একজন পুরুষ মনে করেন নারীকে হত্যা করাই উচিত। ওদিকে লিঙ্গভেদে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানিয়েছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। বিশেষ করে এমন হত্যাকা- বেশি ঘটে তালেবান অধ্যুষিত এলাকাগুলোতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com