রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জামালগঞ্জে বেহেলী’র উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বেহেলী’র উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের বার্ষিক উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান অসিম চন্দ্র তালুকদার, ইউপি সচিব মো. হান্নান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

বিশেষ অতিথি জামালগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাইফুল আলম, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা সহকারি প্রকৌশলী আনিসুর রহমান আনিস, সাংবাদিক আব্দুল আহাদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্যা বিউটি রানী পাল, মনেছা বেগম, ইউপি সদস্য সুফিয়ান, মশিউর রহমান, আব্দুল হাসিম, অজিত রায়, প্রণব কান্তি রায়, আব্দুল বাতেন, খোকন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উম্মুক্ত বাজেট সভা পেশ করেন ইউপি সচিব মো. হান্নান মিয়া, ২০১৯-২০২০ অর্থ বছরের মোট বাজেট ১ কোটি ৩৯ লক্ষ ৯ শত ৭৪ টাকা মাত্র।

বাজেট সভার শেষে প্রধান অতিথি প্রিয়াংকা পাল বলেন, নারী নির্যাতন ও যৌতুককে না বলুন, যৌতুক একটি সামাজিব ব্যাধি ও ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য পরামর্শ প্রধান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com