বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জেলা পুলিশের আয়োজেন সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা পুলিশের আয়োজেন সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় পানসী রেস্টুরেন্টের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খানর সভাপতিত্বে ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরগুল আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, লন্ডন প্রবাসী সৈয়দ ফারুক আহমদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পংঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর থানার াফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামছুল ইসলাম, ডিবির অফিসার ইনচার্জ কাজি মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী, দৈনিক হিজল করচের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহাব উদ্দিন, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, দৈনিক সুনামগঞ্জ খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, বিজয় টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, একুশে টিভির প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, দৈনিক মুক্ত খবরের জেরা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক হিজল করচের বার্তা সম্পাদত বিপ্লব রায় প্রমুখ।
নেতৃবৃন্দরা পরে দেশ জাতি ও বিশ^ মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com