শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম

চাঁদ দেখা গেছে, কাল বুধবার ঈদ

আমার সুরমা ডটকম:

দ্বিতীয় দফা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত পাল্টিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সে মোতাবেক কাল বুধবার পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি বলে জানিয়েছিল এই কমিটি। এ কারণে তখন আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
দ্বিতীয় দফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে।
এর আগে তিনি বলেছিলেন, দেশের ৬৪ জেলা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সংবাদ পাওয়া যায়নি। ফলে এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।
চাঁদ দেখা কমিটির প্রথম সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। দ্বিতীয় দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত পাল্টে কাল বুধবার ঈদ উদযাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে ওঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকালে ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বেন মুসল্লিরা।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ইতোমধ্যে রাজধানী ফাঁকা হয়ে গেছে।
মঙ্গলবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সউদী আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সউদী আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার চাঁদপুর, চট্টগ্রাম, শরিয়তপুর, কুমিল্লা, মাদারীপুর, লক্ষ্মীপুর, ভোলাসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com