বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইকের সংঘর্ষে এক পরিবারের ৬ জন নিহত

গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইকের সংঘর্ষে এক পরিবারের ৬ জন নিহত

we337আমার সুরমা ডটকম : গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাত জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জ-কোটালিপাড়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নসু মিয়ার ছেলে খোকন সিকদার (৪৫), তার স্ত্রী চায়না বেগম (৩৮), মেয়ে এনিয়া (১৬), চাঁদনি (৮), খোকন সিকদারের মা কাতেবুন নেছা (৬৫), ভাই হাসান সিকদারের ছেলে সাকিব (১৩) ও ইজিবাইকচালক স্বপন সরদার (৩৫)। গুরুতর আহত হয়েছেন খোকন সিকদারের অপর মেয়ে ইতিমনি (১৩)। গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই ব্যাটারিচালিত ইজিবাইকের আরোহী ছিলেন।

নিহতের স্বজন বাচ্চু সিকদার জানান, খোকন সরদার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের তেলিগাতি গ্রামের বাড়িতে আসছিলেন। বাড়িতে আসার পথে শিবপুরে এ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। এতে হাসপাতাল ও নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোপালগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মো. নিয়ামুল হুদা জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে একজন, আনার পথে চারজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, নিহত ছয়জন একই পরিবারের সদস্য। এছাড়া ইজিবাইকের চালকও মারা গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com