শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

ধর্মপাশায় ৪ জুয়ারী আটক

amarsurma.com

সাইফ উল্লাহ, প্রতিনিধি (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশায় অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ মন্দিরের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ধর্মপাশা সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত আনফর আলী ছেলে মো. সেলিম মিয়া (৫৫), একই ইউনিয়নের আবুয়ারচর গ্রামের মৃত ফসর আলীর ছেলে বাবুল মিয়া (৩৬), কামলাবাজ গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. আলী হোসেন (৪০) ও ফাতেমা নগর গ্রামের মৃত সোনাফর মিয়ার ছেলে মো. খায়রুল (৪২)।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম জানান, তারা ওই স্থানে দীর্ঘদিন যাবৎ প্রকাশ্য জুয়া আসর বসিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে জুয়া আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিছু টাকা ও তাসসহ তাদেরকে আটক করা হয়। তিনি আরো জানান, রাতেই প্রকাশ্য জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com