বুধবার, ০১ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

বিনা খরচে ভিসা দিচ্ছে কাতার

আমার সুরমা ডটকম ডেস্ক:

কাতার ভ্রমণের বিভিন্ন সুযোগ দিচ্ছে দেশটির সরকার। চলমান গ্রীষ্ম উৎসব উপলক্ষে এ সুযোগ। আগামী ৪ জুন থেকে ১৫ জুন পর্যন্ত কাতারে অবস্থানরত বৈধ ভিসাধারী বিভিন্ন দেশের নাগরিকরা কোন ধরণের ঝামেলা ছাড়া তাদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের কাতার নিয়ে আসার সুযোগ পাবেন বরে জানিয়েছে আন্তজার্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে উল্লেখিত সময়কালের মধ্যে যে কেউ ভিসা ছাড়া কাতারে ভ্রমণ করতে পারবে। আর যাদের বন্ধু বা আত্মীয়-স্বজন কাতারে রয়েছে তারা বিনা খরচে কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়া দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

এক্ষেত্রে ভ্রমণকারীর সাথে কাতার যাওয়া-আসার টিকিট, কাতারে থাকা আবেদনকারীর পরিচয়পত্র এবং অতিথির সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র থাকতে হবে।

সপরিবারে যারা ঘুরতে যাবেন তাদের বেলায় আসা-যাওয়ার রিটার্ন টিকিট, এক সঙ্গে ভ্রমণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের প্রমাণ ও কাতারে থাকার জন্য হোটেল বুকিং লাগবে। আবেদন করা যাবে qatar.vfsevisa ওয়েবসাইট থেকে।

কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, গ্রীষ্ম উৎসবকে আরও বেশি জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন। তবে যে কয়টি দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করে রেখেছে তাদের নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।

২০১৭ সালের জুন মাস থেকে সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের ওপর অবরোধ আরোপ করে। বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ভিসা ছাড়া কাতারে ভ্রমণের সুবিধা রয়েছে। এ তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও আগামী দুই মাসের বিশেষ এই কর্মসূচিতে অন্তর্ভূক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com