মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সিলেটে ৩ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অনলাইন প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

সিলেটে ৩ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অনলাইন প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটে তিন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক বিবৃতিতে চ্যানেল আই রেডিও টুডে ও দৈনিক শেয়ার বিজ সিলেটের প্রতিনিধি সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও তার সহধর্মিনী দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদ ও তাদের পরিবারের চার সদস্যের ওপর কতিপয় জুয়াড়ি সন্ত্রাসীদের অতর্কিত হামলা এবং সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক, ও দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সিনিয়র কর্মকর্তা সাংবাদিক নুরুল ইসলামের উপর পৃথক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন পূণ্যভূমি সিলেট সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেটের সাংবাদিক সমাজ অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছেন।

অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ অনতিবিলম্বে সাংবাদিকদের উপর সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় সাংবাদিক সমাজ এসব অন্যায় অপকর্ম ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com