সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ইয়েমেনিদের হামলায় ১৩ সৌদি সেনা নিহত: হেলিকপ্টার বিধ্বস্ত

ইয়েমেনিদের হামলায় ১৩ সৌদি সেনা নিহত: হেলিকপ্টার বিধ্বস্ত

helicupter pic_97927আমার সুরমা ডটকম ডেক্স : ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৩ সৌদি সেনা নিহত ও একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শনিবার সৌদি আরবের জিযান প্রদেশে ইয়েমেনিরা পাল্টা হামলা চালালে আগ্রাসী বাহিনীর ওই সব সেনা নিহত হয়। ইয়েমেনিরা ‘হাথিরা’ সেনাঘাঁটির পেছনের কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি আরবের এক সিনিয়র কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে। আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, গতকাল জিযান প্রদেশে ইয়েমেনের স্বেচ্ছাসেবী ও সরকারি বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরণে ওই তিন সৌদি সেনা নিহত হয়। সৌদি সংবাদ মাধ্যমও হাসান ক্বাশুউম আক্বিলি নামের এক সৌদি সেনা কমান্ডার নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
এদিকে, ইয়েমেনের বেসামরিক জনগণের ওপর সৌদি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। গতকাল ঈদের দিনেও তায়িজ শহরে সৌদি বিমান হামলায় তিন শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com