সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

কানাইঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

কানাইঘাট উপজেলা সংবাদদাতা: 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা আসামী আরঙ্গজেব চৌধুরীকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আব্দুল আহাদের নির্দেশে থানার এএসআই আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, বেলাল হোসেন, এটিএসআই দীপংকর পাল সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল বারি ম্যানশন থেকে তাকে গ্রেপ্তার করেন।

আরঙ্গজেব চৌধুরী কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির মানিকপুর গ্রামের আতাউর রহমান চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে সিলেট কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় (মামলা নং- ১৩, তাং- ১১/১১/২০১৩ ইং) বিজ্ঞ আদালত আরঙ্গজেব চৌধুরীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরপর থেকেই আরঙ্গজেব আত্মগোপনে ছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com