বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

জামালগঞ্জে বজ্রপাতে নিহতদের আর্থিক অনুদান প্রদান

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিগতদের আর্থিক অনুদান প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।
শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বানু মিয়া (৪০) তার ছেলে সুমন মিয়া (১৪) বজ্রপাতে নিহত হয়েছে।
কিছুদিন পূর্বে পাশ্ববর্তী জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা ছাবিদুর রহমান (৪০) তার ছেলে অন্তর (৬) বজ্রপাতে নিহত হয়েছে।
নিহত ২টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। নিহত বানু মিয়া ও নিহত ছাবিদুর রহমান এ দুটি পরিবারকে জনপ্রতি ২০ হাজার টাকা করে ৪ জন নিহত পরিবারকে নগদ ৮০ হাজার টাকা, শুকনো খাবার ও প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্প হতে ২টি পরিবারের মাঝে ঘরের ব্যবস্থা করবেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আহাদ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, ডিসি অফিসের সহকারী কমিশনার মনজুর আলম, সুনামগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মো. ফারুক মিয়া ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com