শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন: আল্লামা আহমদ শফী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন: আল্লামা আহমদ শফী

হেফাজত জাগলে জেগে উঠে দেশ

আমার সুরমা ডটকম:

আল্লামা আহমদ শফী সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রিয়া সাহাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ’এবং উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করুন। ‘প্রিয়া সাহা’ পরিচালিত ‘শারি’ নামের এনজিও’র লাইসেন্স বাতিল করুন। অন্যথায় দেশপ্রেমিক তৌহিদী জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা প্রস্তুত রয়েছি৷
প্রধান আলোচকের বক্তব্যে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ইসলামী ধর্মবিশ্বাস মতে বিবর্তনবাদের পাঠ কুফরী শিক্ষা। দেশের জাতীয় শিক্ষায় এ কুফরী শিক্ষার সন্নিবেশ ঘটিয়ে পুরো জাতিকে নাস্তিক্যবাদি ধ্যান-ধারণায় গড়ে তোলার সর্বনাশা উদ্যোগ আমরা নিরবে সহ্য করতে পারি না। অবিলম্বে পাঠ্যবই থেকে ইসলামী আকিদা-বিশ্বাস এবং সংবিধান বিরোধী ‘বিবর্তনবাদ’ শিক্ষা বাতিল করতে হবে। একই সঙ্গে ‘বিবর্তনবাদ’ অন্তর্ভুক্তির সাথে যারা জড়িত,তাদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক স্কুলের কোমলমতি শিশু-কিশোরদের প্রসাদ খাওয়ানো এবং তাদের মুখ দিয়ে হিন্দুদের ধর্মীয় মন্ত্র পাঠ করানো গভীর চক্রান্তেরই অংশ। কিছুদিন আগে সম্প্রীতি বাংলাদেশ নামে পীযূষ বন্দোপাধ্যায়রা ইসলামের বিধিবিধানকে জঙ্গিবাদের নিয়ামক হিসাবে চিহ্নিত করে পত্রপত্রিকায় বিজ্ঞাপণ দিয়েছিল।
বাবুনগরী বলেন, এখন উগ্রহিন্দুত্ববাদী সংগঠন ইসকন মুসলিম শিশু-কিশোরদের প্রসাদ খাইয়ে তাদেরকে ‘হরে কৃষ্ণ হরে রাম হরে হরে’ বলিয়েছে। বাংলাদেশের মত একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে ইস্কনের এহেন ধর্মীয় উস্কানি সহ্য করা যায় না৷ তারা কোটি কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ে আঘাত হেনেছে। এদের প্রতিহত করতে হবে।
হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক মুসলিম শিক্ষার্থীদের ‘হরে কৃষ্ণ হরে রাম’ শ্লোগান দেয়ানো, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা কর্তৃক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিকট দেশবিরোধী ও মুসলিমবিদ্বেষী মিথ্যা নালিশ এবং পাঠ্যপুস্তক থেকে ডারউইনের বিতর্কিত ‘বিবর্তনবাদ’ বাতিল করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (২৪ জুলাই) বিকেল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
লাইভে আল্লামা আহমদ শফি দা.বা.এর বয়ান শুনেছি।বয়ান শুনে অবাক হয়েছি।এ বয়সে এসেও কতটা চৌকান্না!বয়সে বৃদ্ধ হলেও মননে মনে হয়েছে একজন যুবক!
গুজরাটের কসাই খ্যাত ভারতের প্রধানমন্ত্রী মোদীর পতনের কথা বলেছেন।ভবিষ্যত বাণী করেছেন, মোদীর পতন হবে!মোদীর পতনের জন্য বদ-দোয়া করেছেন।বলেছেন,আল্লাহ সব বিচার তুমার কাছে দিলাম।তারপর আশা প্রকাশ করে বলেছেন,আল্লাহ দোয়া কবুল করবেন ফিরিয়ে দেবেন না!বিজয় আমাদেরই হবে।হিন্দুস্তান আমাদেরই হবে।
শতবর্ষী এ মহান বুজুর্গের দোয়া বৃথা যাবে না! অবশ্যই আল্লাহ কবুল করবেন।সাময়িক নির্যাতিত হলেও শেষমেষ বিজয় আমাদেরই হবে। ইমাম মাহদীর বাহিনী আসছেন।সেদিন বেশীদূরে নয় ইনশাআল্লাহ।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com