সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
জামালগঞ্জে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে পুরস্কার প্রদান

জামালগঞ্জে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে পুরস্কার প্রদান

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে অবদান রাখার জন্য স্বাস্থ্যকর্মীদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে।

(২৭ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোর্শেদ তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন (উপ-পরিচালক) ডা. আশুতোষ দাশ। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসাইন।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দাতা ও সেবা গ্রহিতার মধ্যে মতবিনিময় কক্ষ ও ডিজিটাল স্বাস্থ্য বার্তা প্রচার কক্ষ উদ্বোধন করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সার্ভিস পরিদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্থানীয় সরকারের কাছে কিছু প্রস্তাবনা পেশ করা হয়। এসব প্রস্তাবনায় রয়েছে কমিউনিটি ক্লিনিকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির জন্য প্রনোদনা প্রদান, প্রতিটি ক্লিনিকে একজন করে আয়া ও গার্ড প্রদান, ক্লিনিকের নিরাপত্তা বেষ্টনি নির্মান, সোলার প্যানেল প্রদান, টিউবওয়েল স্থাপন। ইপিআই কেন্দ্রে হার্ড টু রিচ এলাকায় স্বাস্থ্য ভলান্টিয়ার নিয়োগ, এছাড়া উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন, সদর হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ নিয়োগ, এম্বুলেন্সের ড্রাইভার নিয়োগ, দূর্গম  হাওরে নৌ-এম্বুলেন্স ব্যবস্থা করা, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থা ও হাসপাতাল গেইট নির্মান অন্যতম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com