সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

জেলার সকল রাস্তা মেরামত করার দাবিতে মানববন্ধন

amarsurma.com

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা ও বন্যা, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার সকল রাস্তা মেরামত করার দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মোশাহিদ আলম মহিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো.বুরহান উদ্দিন, মনসুর আলম তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মুমিত ইসলাম, সদস্য রাসেল চৌধুরী, আতিকুর রহমান, আবু হানিফ, মেহেদি হাসান, রায়হান আহমদ, জুয়েল আহমদ, মাহমুদুল হাসান, পাভেল আহমদ, রেজাউল করিম রাহি, শরিফ আহমদ, মাসুক মিয়া, মিলন, ইকবাল হোসেন, আতিকুর রহমান, পাভেল আহমদ প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজে শুরু থেকেই অনিয়ম লেগে আছে। সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার প্রধান সড়কের কাজে যদি এত অনিয়ম হয় তাহলে সুনামগঞ্জবাসীর ভোগান্তি আরো বেড়ে যাবে। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজে যেন কোন ধরণের গাফিলতি না করা হয় প্রশাসন যেন সেদিকে নজর রাখে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com