বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জামালগঞ্জে ইউনিয়ন পরিষদদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালগঞ্জে ইউনিয়ন পরিষদদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

amarsurma.com/

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ হাওরাঞ্চল জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছনতা অভিযান শুরু হয়েছে।
শনিবার দুপুরে ফেনারবাক ইউনিয়নের সেলিমগঞ্জ বাজার হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক, বাসা বাড়ি ও দোকানপাটসহ সেলিমগঞ্জ আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গজারিয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। ফেনারবাক ইউনিয়ন পরিষদ এর আয়োজনে এই পরিচ্ছনতা অভিযান শুরু করা হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদার, ফেনারবাক ইউনিয়নের ইউপি সদস্য আলী আহম্মদ, আসাদ আলী, মোশারফ হোসেন, গজারিয়া প্রাথমিক বিদ্যালয়েরসহ সভাপতি কবির আলম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, গজরু মিয়াসহ বিভিন্নস্থরের সদস্যসহ স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় ইউপি সচিব অজিত কুমার রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতাই হচ্ছে মুল বিষয়। সরকারী ও শিক্ষা প্রতিষ্টান কর্তৃপক্ষের পাশাপাশি সকল নগরীককে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উপজেলা কর্তৃপক্ষ সকলের সহযোগিতা চায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com