সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু, জানাজা সোমবার

ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু, জানাজা সোমবার

আমার সুরমা ডটকম:

নগরীতে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল পাঁচটায় নগরীর চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত পুলিশ কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম-সেবা।

রোববার বিকাল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে উঠেন জুবের আহমদ। হঠাৎ তিনি অসাবধানতা বশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে আহত অবস্থায় মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার জানাজা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

সোমবার তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর সিলেট পুলিশ লাইন্সে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব নয়াসড়ক জামে মসজিদে। দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে নগরীর মানিক পীর গোরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com