সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

সিলেটে কোরবানির পশুর চামড়ার ক্রেতা নেই, রাস্তায় পশুর চামড়া


আমার সুরমা ডটকম:

সিলেটে কুরবানীর পশুর চামড়ার কোন ক্রেতা নেই বললেই চলে। দুই এক জন যারা কিনতে চায় তারা প্রতি পিস চামড়ার দাম ২৫ থেকে ৮০ টাকার বেশি দিতে রাজি নয়।

রাজধানীর বিভিন্ন এলাকার চামড়ার অস্থায়ী বাজারে প্রতি পিস ছোট চামড়ার দাম ৩০০ থেকে ৪০০ টাকা, মাঝারি আকারের প্রতিটি চামড়া ৫০০ থেকে ৬০০ টাকা এবং বড় চামড়া ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সিলেটে ১০০ টাকাও কেউ দিতে চাচ্ছে না। ঈদের দিন বিকেলে নগরীর আম্বরখানায় দেখা যায়, এক ব্যক্তি দেড় লাখ টাকা দামের গরু চামড়া বিক্রির জন্য এলে মৌসুমি এক চামড়া ব্যবসায়ী চামড়ার দাম করেন২৫ টাকা। অর্থাৎ প্রতি পিস চামড়ার দাম মাত্র ২৫ টাকা। কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত ২৫ টাকায় বিক্রি করে চলে যান চামড়ার মালিক।

যার ফলে এবার মাদ্রাসা এবং এতিখানার ছাত্রদের এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহে তেমন কোন আগ্রহ দেখা যায়নি। তারপরও যারা চামড়া সংগ্রহ করেছিলেন তারা সেটা নিয়ে পড়েন বিপাকে। খাসদবির দারুস সালাম মাদ্রাসা কর্তৃপক্ষ এবারও ঈদুল আযহায় নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮২৬টি পশুর চামড়া সংগ্রহ করেছিল। কিন্তু দিনশেষে এর ন্যায্যমূল্য না পাওয়ার সোমবার রাত ১২টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে আট শতাধিক চামড়া ফেলে প্রতিবাদ করেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় এই চামড়া বিক্রির অর্থ মাদ্রাসার খরচ সঙ্কুলানের একটা অন্যতম উৎস ছিল।

তিনি জানান, সংগৃহীত চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ সেগুলো রাস্তায় ফেলে প্রতিবাদ করে। এই চামড়া বিক্রির অর্থ মাদ্রাসার খরচ সঙ্কুলানের একটা অন্যতম উৎস ছিল বলে জানান তিনি।

মাদ্রাসা কর্তৃপক্ষ সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে বিষয়টি জানালে মেয়র স্থানীয় চামড়া ব্যবসায়ীদের অনুরোধ করলেও তারা চামড়া নিতে রাজি হননি, বলে জানা যায়।

প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, সিলেট জেলার ১৩টি উপজেলায় এবার কোরবানি হবার কথা প্রায় ১ লাখ ৮০ হাজার ৪৩৫টি গরু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com