শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক আর নেই

আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক আর নেই

আমার সুরমা ডটকম:

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

আ ন ম শফিক দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষকতা দিয়ে পেশা জীবন শুরু করেছিলেন সিলেটের বিশ^নাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁওর আ ন ম শফিকুল হক। ছাত্রলীগ দিয়েই তার শুরু হয়েছিল রাজনীতিরপাঠ। তাই বেশিদিন আর শিক্ষকতা করা হয়নি। রাজনীতিতেই পুরোটা সঁপে দেন নিজেকে। সর্বশেষ তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্যও তিনি।

সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করা ছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও দুইবারের সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com