সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে গলায় ফাঁস দিয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে গলায় ফাঁস দিয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশু উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের আরজু মিয়ার পুত্র আব্দুর রাহিম (১১)।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজ বসত বাড়ির গোয়ালঘর সংলগ্ন জামগাছের ডালের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ওই সময়ে শিশুর বড় ভাই আব্দুল মতিন গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় আব্দুর রাহিমকে দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের অন্যান্য লোকজন ঘটনাস্থলে যান। সাথে সাথে শিশুটিকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অজ্ঞান অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।

সংবাদ পেয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com