রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরাইল গতকাল বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী রবিবার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল তাদের। ওই দু’জন হলেন ইলহান ওমর ও রাশিদা তালিব।

গতকাল ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দু’জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসরাইলের আইন অনুযায়ী, যারা দেশটিকে বর্জনের আহ্বান জানায় তাদেরকে সেদেশে সফর করতে দেওয়া হয় না। গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।

তবে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই নারীকে সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। কারণ তারা ইসরাইল ও সকল ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। এই টুইটের পরই মূলত পাল্টে যায় দৃশ্যপট।

বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com