শনিবার, ০৪ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ডেঙ্গু জ্বর: ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু জ্বর: ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ডেঙ্গু সন্দেহে ১৬৯ জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ৮০টি মৃত্যু পর্যালোচনা করে ৪৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘সব হাসপাতাল থেকে তথ্য পেতে আমাদের দেরি হয়ে যায়। তারপর রোগীর রক্ত নমুনা পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে, তিনি ডেঙ্গুতে মারা গেছেন কি না।’

তিনি আরো জানান, সব বিভাগের মধ্যে বরিশালে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। আইইডিসিআর সেখানে এপিডেমিকাল ও এন্টোমোলোজিকাল সার্ভে করছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নতুন করে এক হাজার ২৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০৭ জন, ঢাকার বাইরে ভর্তি হন ৬৯২ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com