শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম: ডিআইজি মো: কামরুল আহসান

সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম: ডিআইজি মো: কামরুল আহসান

আমার সুরমা ডটকম:

সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মো: কামরুল আহসান বিপিএম বলেছেন অজোপাড়াগায়ের সাধারণ মানুষের কষ্ট লাঘব করা এবং পুলিশি সেবা মানুষের খুব কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে সম্প্রসারিত বিট পুলিশিং এর এ কার্যক্রম। এ কার্যক্রমে নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে দায়িত্ব পালনকারী পুলিশ অফিসার নিজ বিবেচনা থেকে এলাকায় পুলিশিং করে থাকবেন, এক্ষেত্রে তার নির্ধারিত এলাকায় অপরাধ সমস্যা সমাধানের ক্ষেত্রে এলাকাবাসীর হয়ে কাজ করবেন পুলিশ অফিসার। এলাকার মানুষের কাছে তাদের নিজেদের পুলিশ অফিসার বলেই প্রতীয়মান হবে। কেবল আইন প্রয়োগ বা শৃঙ্খলা রক্ষা নয়, এলাকার সকল সমস্যা সমাধানের নিয়ামক শক্তি বিট পুলিশিং কাজ করবে। ফৌজদারি, সামাজিক, পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও বিট পুলিশিং অফিসার এগিয়ে আসবে। মাদক ব্যবসায়ী ও অন্য অপরাধীদের তালিকাও তৈরি করে ইউনিয়নে বসেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে, আপনারা তথ্য দিয়ে বিট পুলিশিং অফিসারকে সহযোগিতা করবেন এ আমার বিশ্বাস। বুধবার বিকাল ৪ টায় উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্প্রসারিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল আমিন’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জনিব কে এম নজরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, সহকারী পুলিশ জনাব গৌতম দেব, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com