বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মিনায় নিহত ২৬ বাংলাদেশির তালিকা প্রকাশ

মিনায় নিহত ২৬ বাংলাদেশির তালিকা প্রকাশ

000_97750আমার সুরমা ডটকম ডেক্স : হজের সময় ভিড়ের চাপে মিনায় নিহত ২৬ জন বাংলাদেশির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের হজ অফিস। এসব বাংলাদেশির লাশ মক্কার একটি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া বিবিসিকে জানান নিহত ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিখোঁজ এখনো কতজন রয়েছেন সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেন নি।

এদিকে সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো ‘বেশ কিছু’ ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশি আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে। সবশেষ যে ছবিগুলো সৌদি কর্তৃপক্ষ দিয়েছে, সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তারা জানান, দূতাবাসের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com