শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সৌদি নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানালেন সিনিয়র প্রিন্স

সৌদি নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানালেন সিনিয়র প্রিন্স

ba3117aa467c6f2d881e3df53d722b85_xl_98219আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের একজন সিনিয়র প্রিন্স তার দেশের নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। তেলের দরের ক্রমবর্ধমান পতন ও মক্কায় গত সপ্তাহর হজ ট্র্যাজেডির প্রেক্ষাপটে তিনি এই ব্যতিক্রমধর্মী আহ্বান জানালেন। তবে তিনি গণমাধ্যমের কাছে নাম প্রকাশ করতে রাজি হননি। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান এই খবর দিয়ে জানিয়েছে, সৌদিআরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের নাতি এই পত্রিকাকে বলেছেন, সৌদি রাজ পরিবারের মধ্যে কোন্দল চলছে এবং জনগণও সরকারের ওপর-বিশেষ করে রাজা সালমানের নেতৃত্বের প্রতি সন্তুষ্ট নয়। সালমান গত জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করেছেন।
এ মাসের প্রথম দিকে জনগণের উদ্দেশে দু’টি খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, ‘রাজা স্থিতিশীল অবস্থানে নেই এবং বাস্তবে রাজার ছেলে সালমানই রাজ্য চালাচ্ছেন। তাই আমার চার অথবা ৫ জন চাচা এইসব চিঠি নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন। তারা তাদের বহু ভাতিজাকে নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করছেন এবং তা দরজা খুলে দিবে। দ্বিতীয় প্রজন্মের অনেকেই খুবই উদ্বিগ্ন। গোত্রীয় নেতারাসহ সব শ্রেণীর জনগণও খুবই চাপ দিচ্ছে এ বিষয়ে।’ সূত্র: রেডিও তেহরান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com