সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চিয়তা” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় র‌্যালিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ নানান শ্রেণী পেশার লোক অংশ নেন।
আলোচনা সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে তথ্য প্রযুক্তর মাধ্যমে কম্পিউটার সম্পর্কে জানতে হবে। সরকার আগামীর প্রজন্মের জন্য সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলার দরকার। শুধু বাংলা আর ইংরেজি ভাষা জানলে হবে না প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। আগামী ২০৪১ সালের যে বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। সেই বাংলাদেশের একজন সুযোগ্য নাগরিক হিসেবে আগামীর প্রজন্মরা মাথা উচুঁ করে দাড়াবে। শিক্ষার্থীদের বিশেষ করে প্রযুক্তির সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com