শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস

বিয়ের খাবার খেয়ে বর-কনে পক্ষের ৮২ জন অসুস্থ: একজনের মৃত্যু

amarsurma.com

আমার সুরমা ডটকম:

শুক্রবার দুপুরের দিকে দিরাই হাসপাতালে সরেজমিনে গেলে দেখা যায় চিকিৎসাধীন অবস্থায় অনেক রোগী ব্যথায় ছটফট করছেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে বর পক্ষের ডাইয়ারগাও গ্রামের সিদল দাস, কৃপেন দাস, গাড়ী চালক রায়হান, রিপন মিয়া ও মাহবুব এই ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে রোগীরা পেটে ব্যাথা ও ডায়রিয়া জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪২ জন ও ৪০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন।

এদিকে শুক্রবার সকালের দিকে বর পক্ষের ডাইয়ারগাঁও গ্রামের লিপি রানী দাস (২৬), পিন্টু দাস (১৭) নিলয় দাস (৩), ঐশি দাস, শ্যামলী রানী দাস (৩২) সেন্টু দাস (৩০), চিত্র সেন (২৪), ইলা দাস (৩০), অনন্তপুর গ্রামের কনিকা রানী দাস (৩০), মজলিশপুর গ্রামের পুর্ন দাস (৩০) ও দুর্জয় চন্দ্র দাসসহ ১১ জন রোগী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

দিরাই হাসপাতালে চিকিৎসাধীন বর পক্ষের আত্মীয় একই পরিবারের ৫ জন । এই পরিবারের সুরবালা দাস জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর তার পরিবারের ৫ জনেরই পেটে ব্যাথা, ডায়রিয়া, খিচুনি ও জ্বরে ভোগছেন।
জানা যায়, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সাথে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের বিয়ে বুধবার রাতে সম্পন্ন হয়। এই বিবাহ অনুষ্ঠানে রাতের খাবার খাাওয়ার পর সকালে অনেকেরই পেটে ব্যাথা শুরু হয়। এভাবে অসুস্থ হয়ে একে একে তারা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সবাইকে ডাইরিয়া ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
দিরাই হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: সুমন রায় জানান, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত ৪০ জন রোগী ভর্তি করা হয়েছে, খাদ্যে টক্সিন জাতীয় পদার্থের কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, তাদেরকে সার্বক্ষনিক চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com