সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

ধর্মপাশায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

amarsurma.com

সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের ধর্মপাশায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রোববার সকালে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ধর্ষক সজিব (২২) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বা”চু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে সজিব বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ছাত্রী সজিবের উত্ত্যক্তের বিষয়টি তার পিতাকে জানায়। মেয়ের কাছে থেকে উত্ত্যক্ত করার বিষয়টি জানার পর সজিবকে তার বাবা বেশ কয়েক নিষেধ ও সর্তক করে। কিন্তু গত বুধবার ওই ছাত্রী বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় যাওয়ার সময় সজিব তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে সজিব সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ধর্ষককে গ্রেপ্তারে চেষ্ঠা চলছে। ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com