বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জামালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

জামালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জামালগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
জেলা তথ্য অফিস সহকারী শরীফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, শিক্ষা কর্মকর্তা শরীফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির প্রমূখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তম্মধ্যে একটি বাড়ী একটি খামার, আশ্রয় প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কিমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com