বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

সত্য নয় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর

amarsurma.com

আমার সুরমা ডটকম:

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, কোনো সরকার যদি গর্দভ দ্বারা পরিচালিত হয়, তাহলে এ ধরনের নোট বাতিলের খবর আগে ঘোষণা দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. মসিউর রহমান বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে তা সবসময় পুরোপুরি সত্য নয় অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আংশিক খবর প্রকাশিত হয়। যার সবসময় কোনো প্রমাণ থাকে না।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com