বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
বরেণ্য আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর সিসিইউতে ভর্তি, দোয়া কামনা

বরেণ্য আলেম আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুর সিসিইউতে ভর্তি, দোয়া কামনা

আমার সুরমা ডটকম:

দেশবরেণ্য আলেম দ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসা হবিগঞ্জের মুহতামিম ও শায়খুল হাদীস আল­ামা হাফেজ তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী হুজুর অসুস্থ হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গায় সারাদিন বুখারী শরীফের র্দস দেন। রাতে হঠাৎ করে শরীর অসুস্থতাবোধ করলে পৌণে ২টার দিকে রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান হবিগঞ্জী হুজুরকে নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন।

প্রথমে হুজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিইউতে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৮ম তলায় ডাক্তারের নিরীড় পর্যবেক্ষণে আছেন।

হুজুরের সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন আযাদ দ্বিনী এদ্বারায়ে তা’লিম বাংলাদেশের (ক্বওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com