সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে শিশুকে নির্মমভাবে হত্যা: আটক ৭

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আধারে ঘর থেকে তুলে নিয়ে তুহিন নামক ৫ বছরের এক শিশুকে নৃশংস কায়দায় হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছে পাষন্ডরা। ঘাতকরা শিশুটিকে জবাই ও ছুরিকাঘাতে হত্যা করে শিশুর লিঙ্গ ও কান কেটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজানগর ইউনিয়নের খেজাউড়া গ্রামে। সে গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

নিহতের পিতা আব্দুল বাছির জানান, রোববার দিবাগত রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। আমার বড় ছেলে মাহিন তার নানাবাড়ি জকিনগর থাকায় আমি তুহিনসহ আমার ২ ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমিয়েছিলাম। রাত তিনটার দিকে আমার ভাতিজি সাবিনা ঘরের দরজা খোলা দেখে ডাকাডাকি শুরু করে। আমি ঘুম থেকে উঠে দেখি তুহিন বিছানায় নেই। খোঁজাখুজি করে বাড়ী থেকে কিছু দূরে মসজিদের পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। জবাই করা লাশের পেটে দুটি ছুরি বিদ্ধ পাওয়া যায়। আমার ছেলের লিঙ্গ ও কান কেটে নিয়ে গেছে হত্যাকারীরা।

খবর পেয়ে সকালে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান, ডিআইওওয়ান সুনামগঞ্জ আনোয়ার হোসেন মৃধা, ডিবির ওসি মুক্তাদির আহমদসহ সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার কিছু ক্লু আমাদের হাতে এসেছে, তদন্তের স্বার্থে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি নাম। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা, চাচাসহ মোট ৭ জনকে থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com