শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
মুজাহিদ, সালাউদ্দিন কাদেরের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুজাহিদ, সালাউদ্দিন কাদেরের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

1429085659_sk-mojahid_98279আমার সুরমা ডটকম : জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই রায়ে স্বাক্ষরের পর তা প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। আইনজীবীরা বলছেন, এখন আগামী ১৫ দিনের মধ্যে এই রায় পুনর্বিবেচনার আবেদন করতে সুযোগ পাবেন আসামিপক্ষ। পুনর্বিবেচনায় আপিলের আদেশ বহাল থাকলে রায় কার্যকরের প্রক্রিয়া এগুবে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, এই রায়ের অনুলিপি বুধবারের মধ্যেই ট্রাইব্যুনালে পাঠানোর চেষ্টা করা হবে।

download (17)ট্রাইব্যুনাল বিধি অনুযায়ী মৃত্যু পরোয়ানা কারান্তরীণ আসামিদের কাছে পাঠাবে। মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বুদ্ধিজীবী নিধনযজ্ঞের দায়ে ট্রাইব্যুনালে দেওয়া মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ১৬ জুন সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অপরদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ২৯ জুলাই সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com