বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

চোরাচালানোর মাধ্যমে নিয়ে আসা ৩০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ডলুরা বর্ডার হাট (সীমান্ত) হাট থেকে বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিপুল পরিমাণ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোররাতে সদর উপজেলার সুরমা নদীতে ট্রলার বোঝাই এসব ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়।
শনিবার রাতে বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক আরো জানান, একদল সংঘবদ্ধ চোরাকারবারী দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য সদর উপজেলার ডলুরা বর্ডার হাট হতে বিনাশুল্কে ভারতীয় বিভিন্ন প্রকার হরলিকস জার, ফেইস ওয়াশ, তৈল, ভ্যাসিলিন, বডি লোশন, সাবানসহ বিভিন্ন প্রকার কসমেকিস সামগ্রী সুরমা নদীর নৌপথে ট্রলার যোগে নিয়ে যাবার পথে শনিবার ভোররাতে বিজিবির অভিযানে আটক করা হয়।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সদর উপজেলার নবীনগর বিজিবির বিশেষ ক্যাম্পের একটি চৌকস টিম নায়েব সুবেদার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এসব ভারতীয় পণ্য সামগ্রী আটক করে। বিকেলে জব্দ তালিকা শেষে এসব মালামালের মুল্য নির্ধারণ করা হয় আনুমানিক ৩০ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক দৃঢ়তার সাথে শনিবার রাতে বললেন, ডলুরা বর্ডার হাট কেন্দ্রীক ওই সীমান্তের প্রভাবশালী কয়েকটি চোরাকারবারী চক্র বিনা শুল্কে এসব ভারতীয় পণ্য সামগ্রী দেশে অভ্যন্তরে রাজধানী ঢাকা, চট্রগ্রাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, বি-বাড়িয়া, কুমিল্লা. মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট বিভাগীয় শহর, সুনামগঞ্জসহ সারাদেশে নির্বিগ্নে সরবরাহ করে আসছিলো। যা দেশীয় শিল্পের প্রসারে যেমন হুমকি সরুপ তেমনি কোটি কোটি টাকার মুদ্রা পাচার, হুন্ডি বা মানি লন্ডারিংয়ের মত অপরাধের বিষয়টিও জড়িত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com