শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
বায়ুদূষণে বিশ্বে বাংলাদেশ প্রথম

বায়ুদূষণে বিশ্বে বাংলাদেশ প্রথম

amarsurma.com/

আমার সুরমা ডটকম:

বায়ুদূষণের ক্ষেত্রে সবচেয়ে দূষিত শহরগুলোর অবস্থান দক্ষিণ এশিয়ায়। সহজ করে বললে ভারতের দিল্লি, বাংলাদেশের ঢাকা ও আফগানিস্তানের কাবুল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। আর যদি দেশের কথা বলা হয় তাহলে বিশ্বে বায়ুদূষণে বাংলাদেশ প্রথম। এরপর অবস্থান পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের।

সুইজারল্যান্ডভিত্তিক দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারভিজুয়্যাল এ তথ্য জানিয়েছে। গতকাল বিবিসি এ খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে দূষিত ৩০টি শহরের মধ্যে ২২টি ভারতের। বাকি ৮টি শহর পাকিস্তান, বাংলাদেশ ও চীনে অবস্থিত। বেইজিং এই তালিকার ১২২ নম্বরে। দিল্লির বাতাসে প্রতি ঘনমিটারে সূ² বস্তুকণার (পার্টিকেল ম্যাটার বা পিএম-২.৫) পরিমাণ ১১৩.৫ পিএম, ঢাকায় ৯৭.১ ও কাবুলে ৬১.৮। যা স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। কারণ, প্রতি ঘনমিটারে পিএমের স্বাভাবিক মাত্রা ১ থেকে ১২ পর্যন্ত।
সবচেয়ে দূষিত দেশের তালিকায় গড়ে পার্টিকেল ম্যাটার বা পিএম-২.৫ এর পরিমাণ বাংলাদেশে ৯৮, পাকিস্তানে ৭৫, ভারতে ৭২, আফগানিস্তানে ৬২ এবং বাহরাইনে ৫৯।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে পিএম-২.৫ এর স্কেলে ০-৫০ পর্যন্ত ভালো, মোটামুটি ও স্পর্শকাতর এই তিন ভাগে বায়ুকে ভাগ করা হয়েছে। এরপর ৫০ থেকে ১৫০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ১৫০-২৫০ মাত্রাকে স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর ও পরবর্তী মাত্রায় বায়ু দূষণকে বিপর্যয় হিসেবে ভাবা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com