মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া হলনা ফেরিওয়ালা ফারুকের

চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া হলনা ফেরিওয়ালা ফারুকের

amarsurma.com
অবশেষে গ্রেফতার দাদন ব্যবসায়ি হবু

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ-সিলেট সড়কে দ্রুতগামী বাস চাপায় ফারুক মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ময়না তদন্তশেষে নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল হতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহত ফারুক জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোণা গ্রামের মকবুল আলীর ছেলে ও পেশায় ফেরিওয়ালা।
শুক্রবার সুনামগঞ্জের জয়কলাস হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা নিহতের পরিবারের বরাতে জানান, উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফারুক মিয়া কৈতক হাসপাতালে ডাক্তার দেখাতে শ্বশুরালয় থেকে বৃহস্পতিবার সকালে বের হয়ে আসনে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতকের রাউলি এলাকায় সড়ক পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি দ্রতগতির বাস (সিলেট জ-১১৮৯) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মাথা থেতলে অতিরিক্ত রক্ষক্ষরণের মুখে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দ্রত ঘটনাস্থল ত্যাগ করে ছাতকের জাতুয়া এলাকায় পৌছে ঘাতক চালক, হেলপার, যাত্রীরাও সড়কের পাশে বাস ফেলে রেখে পালিয়ে যান।
সুনামগঞ্জ জয়কলস হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ করে এবং ছাতক থানা পুলিশ নিহতের লাশ জেলা সদর মর্গে প্রেণে করেন।
শুক্রবার ছাতক থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, যেহেতু বাসটি জব্দ করা হয়েছে সেক্ষেত্রে খুব দ্রুত সময়ে ফারুকের ঘাতক চালক ও হেলপারকে শনাক্ত করেই নিয়মিত মামলার দায়েরের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com