বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

অবতরণের সময় ফেটে গেলো নভোএয়ারের চাকা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

রাজশাহীতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার-এর একটি বিমানের চাকা অবতরণের সময় ফেটে যায়। তবে, এ ঘটনায় বিমানের কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করে নভোএয়ারের ওই বিমানটি। কিন্তু রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটির পিছনের বাম দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে, অল্পের জন্য রক্ষা পান বিমানে থাকা ৩৩ যাত্রী।

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের সিভিল এভিয়েশন অফিসার দিলারা বেগম জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটির একটি চাকা ফেটে যায়। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।

যাত্রীরা জানান, চাকা ফেটে যাওয়ার খবরে বিমানের ভেতরে রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তবে, শেষ পর্যন্ত নিরাপদে অবতরণে সক্ষম হয় বিমানটি।

নভোএয়ারের সিনিয়র ম্যানেজার মাহফুজুল আলম বলেন, “ওই বিমানের যাত্রীদের কেউ হতাহত হয়নি। আপাতত বিমানটি বিমানবন্দরেই আছে। ঢাকায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে টেকনিশিয়ান এসে বিমানের চাকার মেরামতের কাজ হবে।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com