বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

লেবাননে নৃশংসভাবে বাংলাদেশি নারী খুন

আমার সুরমা ডটকম:

লেবাননে নৃশংসভাবে বাংলাদেশি এক নারী কর্মীকে হত্যা করার অভিযোগ উঠেছে। ওই নারী কর্মীর লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে লেবানন পুলিশ। তার একটি হাত ও একটি পা বিছিন্ন অবস্থায় ছিল।

গতকাল শনিবার লেবাননের স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী বৈরুতের আশরাফিয়ের হোটেল ডিও সংলগ্ন এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারী কর্মীর নাম মিনু বেগম। তার বাড়ি ঢাকার আশুলিয়ায়। দেশে তার এলাকায় পায়েল নামে পরিচিত ছিলেন তিনি।

স্থানীয় বাংলাদেশিরা জানান, জামসেদ মিয়া ওরফে ফারুক নামের এক বাংলাদেশির সঙ্গে পায়েল গত তিন মাস ধরে একসঙ্গে বসবাস করে আসছিলেন। গত তিনদিন ধরে রুমের দরজা বন্ধ থাকায় রুম থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পাশে থাকা অন্য বাংলাদেশিদের সন্দেহ হলে তারা বাসার মালিককে খবর দেয়। পরে বাসার মালিক রুমের দরজা খুলে বিছানার নিচে পলিথিনে মোড়ানো মিনু বেগমের মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে পায়েলের মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশে খুঁজেও পায়েলের বিছিন্ন পা ও হাতটি পাননি পুলিশ।

অন্যদিকে পায়েলের সঙ্গী ফারুক পলাতক রয়েছেন। তার খোঁজে নানা জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ফারুকের বাড়ি কুমিল্লা জেলার সুরজনগর গ্রামে।

এদিকে এ ধরনের হত্যাকাণ্ডে পুরো আশারাফিয়ে এলাকায় বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফারুককে গ্রেপ্তার করতে পারলে এই হত্যার মূল রহস্য বের করা সম্ভব হবে বলে স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পুলিশ ও প্রতিবেশী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com