মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
রেঙ্গা মাদ্রাসার শতবর্ষপূর্তি সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

রেঙ্গা মাদ্রাসার শতবর্ষপূর্তি সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা

amarsurma.com

আমার সুরমা ডটকম:

সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার শতবর্ষ পূর্তিতে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) দস্তারবন্দি মহা সম্মেলন সফলের লক্ষ্যে ১৪২৪ হিজরী ৩৬তম ব্যাচ ২০০৩ ইং সনের ফাজিল শিক্ষার্থীদের প্রস্তুতি সভা সোমবার (২ ডিসেম্বর) বাদ আছর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।

হাফিজ মাওলানা শাহ আলম মোস্তফার সভাপতিত্বে ও মাওলানা মুতিউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা জহুর আলী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ছালিম আহমদ, মাওলানা ইলিয়াছ, মাওলানা গুলে নুর মোহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা আবুল কালাম, মাওলানা বিলাল, মাওলানা ছালিক আহমদ, মাওলানা মামুন আহমদ, মাওলানা সাজ্জাদ হোসেন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আজিজ, হাফিজ মাওলানা জাকারিয়া প্রমুখ।

বৈঠকে ফুজালা নেতৃবৃন্দ আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার সম্মেলন সফলের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com