শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে শিশুর লাশ উদ্ধার

amarsurma.com

আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের মজলিসপুর থেকে ফাঁস লাগানো এক শিশুর লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। হতভাগা শিশুর নাম তুহিন মিয়া (১০)। সে মজলিসপুর এলাকার মৃত খোকন মিয়া ছেলে।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর বিকেল ৩টার দিকে তুহিন মিয়া নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার স্বজনরা দিরাই থানায় সাধারণ ডায়েরী করে। আজ রোববার বেলা ২টায় এলাকার লোকজন একটি ঘরে তার লাশ পেয়ে পুলিশকে খবর দিলে দিরাই সার্কেলের সহকারি পুলিশ পরিদর্শক মো: বেলায়েত সিকদার, অফিসার ইন-চার্জ কে এম নজরুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস লাগানো অবস্থায় তুহিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইন-চার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা হতে পারে, ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com